Law & OrderNewsOpinionPolitics

ফ্যাশিস্ট আখ্যা দিয়ে ইউনুসের সমর্থকদের মিছিল

নবযুগ বাংলাদেশ ডেস্ক, নাজমুল ইসলাম

অনলাইনের জনপ্রিয় পোর্টাল দৈনিক নবযুগের বিভিন্ন লেখকদের লেখায় ক্ষুব্ধ হয়ে আজ নড়াইল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক নবযুগের ২২ জন লেখকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জনাব হেলাল উদ্দিনের আদালতে এই মামলাটি দায়ের করা হয় পেনাল কোর্টের ৫০০ ধারায়। নবযুগে প্রকাশিত বিভিন্ন লেখাকে একত্রিত করে কাদের শেখ নামে জুলাই আন্দোলনের এক সমন্বয়ক এই মামলা দায়ের করেন। মামলায় তিনি নবযুগের লেখকদের ফ্যাসিস্ট বলে আখ্যা দেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসসহ বাকি উপদেষ্টাদের সমালোচনা করাকে তাঁদের মানহানি হয়েছে বলে উল্লেখ করেন এবং আদালতে অভিযোগ দায়ের করেন।

গত বছর ৫ ই অগাস্টের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুন জেনজিদের মাধ্যমে বিভিন্ন বাসা বাড়িতে আক্রমণ, ব্যাক্তিকে আক্রমন সহ প্রায় হাজার খানিক মবের ঘটনা ঘটেছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানারকম মামলা এখন অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। নড়াইল আদালতের এই মামলাকে অনেকেই ইউনুসের আমলের চলমান বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপেরই একটি অংশ বলে মনে করছেন। উল্লেখ্য যে গত একটি বছর ধরে হাজার হাজার সাংবাদিককে চাকুরীচ্যুত করা হয়েছে, তাদের রাস্তাঘাটে হেনস্থা করা হয়েছে এবং তাদের লেখাকে নানাভাবে নিয়ন্ত্রন করবার চেষ্টা চলছে।

এদিকে এই মামলার পরপরই এই একই মামলার আসামীদের নিয়ে নড়াইলের আদালত চত্বরের সামনে সন্ধ্যা বেলায় মিছিল বের করা হয় এবং উক্ত লেখকদের ফাঁসের দাবী জানানো হয়। একই দিনে মামলা ও মিছিলকে অনেকেই পরিকল্পিত একটি ঘটনা হিওসেবে দেখছেন দেশের সুধীজন। তাঁরা মনে করছেন এই মামলার মূল কারনই হচ্ছে মানুষের মুখের কথাকে কেড়ে নেবার সংকল্প এবং বাকস্বাধীনতাহরনের অপঃচেষ্টা। কিছু জেনজি তরুনের বড় ব্যানার সহ এই মিছিল মানুষের মনে উদ্বেগ জানায়, এই কথা বলছিলেন দৈনিক নবযুগের সিনিয়র সম্পাদক মিস ইসরাত রশিদ। তিনি এই ঘটনায় নিজের হতাশা ও বিষ্ময় প্রকাশ করেন।

এই বিষয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামালের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি মনে করেন এই সময়ে সরকারের সমালোচনা করে তিনবি আর বিপদে পড়তে চান না। অবশ্য এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসে থাকা কবি লুতফর রহমান রিটন। তিনি বলেন মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি অধিকার অথচ আজ সেই অধিকারই শেষ। মিছিলের ব্যাপারে নড়াইল লোহাগড়া থানার কর্মকর্তা মাহবুব আলমকে জিজ্ঞেস করা হলে তিনি এই বিষয়ে কিচগু জানেন না বলে ফোনের লাইন কেটে দেন।