আইন-আদালতরাজনীতিসারাদেশ

নবযুগ ম্যাগাজিনে লেখার কারনে মানহানির মামলা

রেদোয়ান আলী, আদালত প্রতিনিধি, নড়াইল

নবযুগ পত্রিকার বিশেষ ম্যাগাজিনে লেখার কারনে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ। আজ ১৬ জানুয়ারী নড়াইল আদালতে মোহাম্মদ কাদের শেখ নামক একজন ব্যাক্তি বাদী হয়ে এম ডি কামরুল হাসান, হৃদয় কৃষ্ণ যাদব, মাহমুদ আবীর, বীপেন রাজবংসী, মোহাম্মদ ফয়েজ হোসেন, আমিনুলহক, হামজা রহমান অন্তর প্রমুখের বিরুদ্ধে পেনাল কোডের ৫০ ও ৫০১ ধারাতে আদালতে এই মামলাটি করেন। এই মামলার তদন্তভার যশোর পিবিআই-কে দেয়া হয়েছে।

বাদীকে এই মামলার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকী উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যে, কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যমূলক লেখা প্রকাশ করে কিছু লোক পতিত আওয়ামীলীগ সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই মামলা করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন যারাই ইউনুস সরকারের বিরুদ্ধে বলবে তাদেরই বিচার আমরা চাইবো। এই সময় আদালতে কাদেত্র শেখের সাথে আরো শতাধিক ব্যাক্তি মটরসাইকেলযোগে আদালতে মহড়া দিতে থাকেন ও ইউনুস সরকারের পক্ষে স্লোগান দিতে থাকেন।

এই বিষয়ে অন্তঃবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে যোগাযোগ করা হলে কেউই বক্তব্য দিতে রাজী হননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টার বিশেষ সহকারী বলেন যে, আওয়ামীলীগের দালাল কিছু অনলাইন একটিভিস্ট সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সে কারনে সরকার এইসব বিষয়ে ‘কোনো ক্ষমা নয়’ নীতিতে চলবে.

এই ধরনের মামলা দেশের বাক্স্বাধীনতার উপর আঘাত কিনা তা জানতে চাইলে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, আমরা মনে করি আওয়ামীলীগ সরকারের অনেক দোসর অনলাইনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ফলে এদের কিছু মানুষের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিলে তা দোষের নয়।