ছাতকে ইসলামী উগ্রবাদীদের হাতে লাঞ্ছিত প্রবাসী লেখকের পরিবার
সিলেট সংবাদদাতা
ছাতক জিয়াপুরে এক পরিবার উগ্রবাদীদের হামলার শিকার হয়েছে তাদের পরবাসী সন্তানের মৌলবাদ-বিরোধী এবং ইসলাম ধর্মকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণ। প্রবাসী লেখক নুরুল আমিন সেকুল্যার চিন্তাধারার ধারক এবং তার লিখা দুটো লিখা এথিস্ট নোট এবং এথিস্ট ইন বাংলাদেশ ওয়েব-ব্লগে ইসলাম ধর্মকে আঘাত করেছে বলে অভিযোগ তুলে স্থানীয় চরমপন্থীরা নুরুল আমিনের বাড়িতে একাধিকবার হানা দেয় এবং সর্বশেষ ২০ অগাস্ট তাদের হানা হামলায় পরিণত হয় যাতে নুরুল আমিনের বাবা ও ছোট ভাই আহত হোন।
ছাতক থানা এ-ব্যপারে মামলা গ্রহণ না করে নুরুল আমিনের পরিবারকে সতর্ক করেন এই বলে যে নুরুল আমিনের বিরূদ্ধে ধর্মানুভূতিতে আঘাত করবার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে ছাতক থানায়।
এই প্রসঙ্গে ছাতক থানার সাথে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
